ভোলার বিভিন্ন মাছঘাটে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় জলদস্যুদের গুলি ও বিক্ষুব্ধ জেলেদের পিটুনিতে নিহত এক জেলে ও ১০ জলদস্যুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। এদিকে জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকির হোসেনসহ ১০ জলদস্যুর মৃত্যুতে ভোলার বিভিন্ন মাছঘাটে আনন্দ মিছিল হয়েছে।গত বুধবার বিকেলে মনপুরার ভাসান চরে জলদস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হন। পরে বিক্ষুব্ধ জেলেরা গুলিবিদ্ধ ১০ জেলেকে পিটিয়ে হত্যা করেন।পুলিশ জানায়, পুলিশ লাশগুলোর সুরতহাল রিপোর্ট শেষে বুধবার রাতেই চর নিজাম পুলিশ তদন্তকেন্দ্রে এনে রাখে। গতকাল দুপুরে পুলিশি পাহারায় দুটি ট্রলারযোগে লাশগুলো চরফ্যাশন সামরাজ মাছঘাটে আনা হয়। সেখান থেকে বিকেলে নেওয়া হয় সদর হাসপাতাল মর্গে।এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকির বাহিনীর প্রধান জাকিরসহ ১০ জলদস্যুর নিহত হওয়ার ঘটনায় গতকাল সদর উপজেলার ইলিশা বিশ্বরোডের মাথায় অবস্থিত মাছঘাট এবং চরফ্যাশনের সামরাজ ও লালমোহনের বাত্তির খাল মাছঘাটে আনন্দ মিছিল হয়। মনপুরা থানার ওসি মিজানুর রহমান বলেন, একমাত্র জাকির বাহিনীর প্রধান ছাড়া নিহত জলদস্যুদের কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে নিহত জেলে মো. বেলাল হোসেনের (২৮) বাড়ি মনপুরার চর নিজামে। ওসি বলেন, ডাকাতি, জেলে হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় বিভিন্ন ধারায় চারটি মামলা করার প্রস্তুতি চলছে।