ভোলার ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহরিয়ার
মো. শাহরিয়ার

ভোলার জুতা ব্যবসায়ী মো. শাহরিয়ার ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ব্যাপারে তাঁর পরিবার ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

গত সোমবার থেকে শাহরিয়ারের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভোলা থানায় জিডি করা হয়। তাঁর পরিবারের আশঙ্কা, তাঁকে গুম বা অপহরণ করা হয়েছে।

শাহরিয়ারের বড় ভাই ইকবালের ভাষ্য, শাহরিয়ার ভোলা সদর রোডের কে জাহান শপিং কমপ্লেক্সের বৈশাখী শু স্টোরের মালিক। ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য গত সোমবার রাতে তিনি ঢাকার উদ্দেশে ভোলা থেকে লঞ্চে ওঠেন। লঞ্চ ঢাকায় পৌঁছানো পর্যন্ত তাঁকে দেখা গেছে বলে লোকজন তাঁদের জানিয়েছে। শাহরিয়ারের সঙ্গে লক্ষাধিক টাকা, দুটি মুঠোফোন ও স্বর্ণালংকার ছিল। ঢাকায় পৌঁছানোর পর থেকে তাঁর মুঠোফোন দুটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে।