ভোলার ভ্রমণ কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন থেকে ভোলার ভ্রমণকেন্দ্রগুলোতে দর্শনার্থী বেড়েছে। ছবিটি তুলাতুলি এলাকার মেঘনা নদীর তীর থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
ঈদের দিন থেকে ভোলার ভ্রমণকেন্দ্রগুলোতে দর্শনার্থী বেড়েছে। ছবিটি তুলাতুলি এলাকার মেঘনা নদীর তীর থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

ঈদের ছুটিতে জমে উঠেছে ভোলার ভ্রমণ কেন্দ্রগুলো। চার দিন ধরে এসব স্থান দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বেড়েছে বেচাকেনা।
বৃহস্পতি ও গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ভোলার তুলাতুলি লঞ্চঘাট থেকে নাছিরমাঝি এলাকার প্রায় তিন কিলোমিটারে মেঘনার তীরে পাকা ব্লক বসানো। নদীতে পালতোলা জেলে নৌকা। স্থানীয়ভাবে এটি তুলাতুলি পর্যটনকেন্দ্র নামে পরিচিত। দুপুর গড়িয়ে বিকেল হতে মানুষে ভরে যায় নদীর তীর।
এ ছাড়া ভোলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন রাইডস, শহীদ মিনার চত্বর, জেলা পরিষদের মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের সামনে রঙিন বাতির ফোয়ারা, বক চত্বর, পৌরভবন, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ওয়ার্ল্ড চত্বর, টাউন স্কুলের মাঠে শিশুদের বিভিন্ন রাইডস, ওয়াকওয়ে, শিশুপার্ক, যুগীরঘোলে ফোয়ারাসহ নানা রকম ভ্রমণ কেন্দ্র। ইচ্ছে করলে ভোলার মানুষ চলে যাচ্ছে তেঁতুলিয়া নদীর তীরে শাজাহান বাজার, খেয়াঘাট-শান্তিরহাট সেতুর ওপর। ঈদের দিন থেকে এসব ভ্রমণ কেন্দ্রে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম হচ্ছে।