ভোলার মুগডাল যাচ্ছে জাপানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার কৃষকদের উৎপাদিত মুগডাল সরাসরি যাচ্ছে জাপানে। জাপানি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘গ্রামীণ ইউগ্লেনা’ গত বৃহস্পতিবার থেকে ভোলায় মুগডাল কিনতে শুরু করেছে। কৃষকদের সঙ্গে জাপানি প্রতিষ্ঠানটির মেলবন্ধন ঘটিয়েছে ভোলার গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কৃষকদের কাছ থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠান মুগডাল সংগ্রহের উদ্বোধন করেছে।
জাপানি প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনার ব্যবস্থাপক তমোইয়াসু এবানা জানান, মুগডাল জাপানে অঙ্কুরিত করার মাধ্যমে সালাদ হিসেবে ব্যাপক জনপ্রিয়।