ভোলার সেরা ১০ সাঁতারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ভোলা থেকে ১০ সেরা সাঁতারু বাছাই করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। এঁরা হলেন ইব্রাহীম, সুমাইয়্যা আক্তার, জাহিদুল ইসলাম, রাকিব, রাসেল, বিল্লাল, রিয়াদ, নয়ন, সোয়েব ও রাহাত। এঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. ফয়সলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মহসিন গোলদার, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান প্রমুখ।