ভোলায় অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের নাম নূরুল ইসলাম (৬৫)। তাঁর বাড়ি দৌলতখান উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন মো. জামাল (৩০), ফাতেমা (২৯) ও আবুল কাসেম (২৫)। তাঁদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। ভোলা সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলা এলাকা দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাংলাবজারের দিকে যাচ্ছিল। এ সময় চরফ্যাশন থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।