ভোলায় অষ্টম শ্রেণীর ছাত্রের পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাহিদুল ইসলাম (১৪) মেঘনায় ডুবে মারা গেছে। ডুবে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর কোস্টগার্ডের ডুবুরিরা এসে তাকে উদ্ধার করে। গতকাল রোববার বিকেলের ওই ঘটনায় ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক বলেন, অষ্টম শ্রেণীর একদল ছাত্র বাড়ি না গিয়ে মেঘনার তুলাতুলিতে ঘুরতে যায়। দুপুর আড়াইটার দিকে হঠাৎ জোয়ারে ভেসে গিয়ে নাহিদুল ডুবে যায়। তার বাড়ি ভোলা সদর উপজেলার শহরতলী জামিরালতা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও নাহিদের সহপাঠীরা জানায়, নাহিদ সাঁতার জানতো না। এ জন্য ওকে আমরা আসতে নিষেধ করেছিলাম। কিন্তু সে শোনেনি।