ভোলায় আগুনে পুড়ল শতাধিক দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরে আগুনে পুড়ে গেছে চকবাজার, মনিহারিপট্টি, বানিয়াপট্টি, খালপাড়, গুড়পট্টি ও মুদিপট্টির শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: প্রথম আলো
ভোলা শহরে আগুনে পুড়ে গেছে চকবাজার, মনিহারিপট্টি, বানিয়াপট্টি, খালপাড়, গুড়পট্টি ও মুদিপট্টির শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: প্রথম আলো

ভোলা শহরে আগুনে পুড়ে গেছে চকবাজার, মনিহারিপট্টি, বানিয়াপট্টি, খালপাড়, গুড়পট্টি ও মুদিপট্টির শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান।

এতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ক্ষতির তালিকা হচ্ছে।

গতকাল শুক্রবার শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মনিহারিপট্টির একটি সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আজ শনিবার ভোরচারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে তেল, মুদি, রং, গ্যাস, কেমিক্যাল, কাগজ, চাল, মনিহারি দোকান, স্টেশনারি, সুতাসহ শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিহারিপট্টির একটি সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে ভোলা ফায়ার সার্ভিস ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ভোলার অন্যান্য উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা শহরে আগুনে পুড়ে গেছে চকবাজার, মনিহারিপট্টি, বানিয়াপট্টি, খালপাড়, গুড়পট্টি ও মুদিপট্টির শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: প্রথম আলো
ভোলা শহরে আগুনে পুড়ে গেছে চকবাজার, মনিহারিপট্টি, বানিয়াপট্টি, খালপাড়, গুড়পট্টি ও মুদিপট্টির শতাধিক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: প্রথম আলো

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল বিভাগীয় দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন ফায়ার সার্ভিসসহ মোট পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত চারটায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো আগুন নেভানোর জন্য পানি দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের কাছাকাছি পানি না থাকায় তাই দূর থেকে পানি আনতে হয়েছে।

অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসায়ীর ২০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন জেলা মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাবুল। আগুনে তাঁর দোকানও পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ২৫ জন আহত হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি পুলিশও আগুন নেভানোর কাজ করছে।