ভোলায় আধাবেলা হরতাল পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরসহ তিনটি ইউনিয়ন রক্ষায় মেঘনাপাড়ে ব্লক ফেলে বাঁধ নির্মাণের দাবিতে গতকাল বুধবার ভোলা সদর উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সর্বদলীয় নদীভাঙন প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয়। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে ভোলা সদর রোড, কালীবাড়ি রোড, উকিলপাড়া রোড, খেয়াঘাট সড়ক, হরতাল সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বীরশ্রেষ্ঠ বাসস্ট্যান্ড, ইলিশা বাসস্ট্যান্ড, ভেলুমিয়া বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়েনি। সদর উপজেলার সব বাজারের দোকানপাট বন্ধ ছিল। হরতালের সমর্থনে বিভিন্ন সড়কে সর্বদলীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়কের মোড়ে পথসভা হয়। বক্তারা বলেন, ভাঙন ঠেকাতে মেঘনাপাড়ে ব্লক ফেলে বাঁধ দিতে হবে। ভাঙন বন্ধে সরকার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।