ভোলায় ইসলামী আন্দোলন প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে ভোলা সদর পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী আতাউর রহমান মমতাজি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে পৌর নির্বাচন চলাকালে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন।

দুপুরে সাংবাদিকদের ডেকে আতাউর রহমান মমতাজি বলেন, সকাল থেকেই এই পৌরসভায় বেশ কয়েকটি ভোটকেন্দ্র দখল করে রাখা হয়েছে। সকাল থেকেই জাল ভোট দেওয়ার হিড়িক চলছে। এ কারণে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।