ভোলায় কাঁচা পণ্যের অগ্নিমূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে বর্তমানে ভোলার বিভিন্ন কাঁচা বাজারে শাকসবজি ও মসলার অগ্নিমূল্য।
পেঁয়াজ ১২০ টাকা, আদা ১৮০-২০০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ৪০ টাকার কমে কোনো সবজি কেনা যাচ্ছে না।
ভোলা তরকারি বাজারের আড়তদার সুলতান আহমেদ, রুহুল আমিন জানান, দেশব্যাপী টানা অবরোধের কারণে দ্বীপজেলা ভোলায় শাকসবজি, পেঁয়াজ-আদাসহ বিভিন্ন মসলার স্বাভাবিক সরবরাহ আসছে না। ফলে স্থানীয় বাজারে এসব পণ্যের সরবরাহ অনেক কমে গেছে।