ভোলায় কৃষিজমিতে ইটভাটা বন্ধের দাবিতে সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী পাঞ্জমখালী বিল এলাকার কৃষিজমিতে ইটভাটা নির্মাণ বন্ধ করার দাবিতে ওই এলাকার মানুষ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। গতকাল রোববার এটি পেশ করা হয়। একই দিন স্মারকলিপির অনুলিপি পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়, উপকূলীয় বন কর্মকতা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়েছে, তাঁরা ৪০ জন ভূমিহীন কৃষক গত ৭৫-৮০ বছর ধরে কচুয়াখালী পাঞ্জমখালী বিল এলাকার ওয়াকফ স্টেটের ২৪ একর জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লি রুহুল আমিন আগামী ১০ বছরের জন্য ওই জমি এক ইটভাটার মালিককে ইজারা দিয়েছেন। এসব জমিতে এখন ফসল আছে। বিলের চারপাশে ঘনবসতি। ইজারাদারের লোকজন মাটি ফেলার কাজ শুরু করেছেন। ইটভাটা হলে ৪০টি কৃষক পরিবারের ২০০ সদস্য না খেয়ে মরবেন।