ভোলায় গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ১০ হাজার গাছ কেটে বিদ্যুতের লাইন টানা অব্যাহত রাখার প্রতিবাদে উপকারভোগী ও এলাকাবাসী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে।স্মারকলিপিতে উল্লেখ আছে, সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে ভেদুরিয়া ব্যাঙ্কেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে ২০০৩-০৪ অর্থবছরে প্রায় ১২ হাজার চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার গাছ বড় হলেও কাটার উপযুক্ত হয়নি। ওই সব গাছ দেখাশোনার জন্য ৬৪ জন উপকারভোগী রয়েছেন। কিন্তু ভোলা বিদ্যুৎ বিভাগের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন টানা হচ্ছে সড়কের দুই পশের গাছ কেটে। এতে উপকারভোগীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন।