ভোলায় গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার প্রতিটি বাড়িতে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ভোলা নাগরিক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।গতকাল বেলা ১০টায় স্মারকলিপি পেশ করার সময় ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, বাংলাদেশের কমিনিউস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা নাগরিক কমিটির সভাপতি মো. শাজাহান, জেলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিনসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।