ভোলায় গ্যাসভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় আগামী দুই বছরের মধ্যে গ্যাসভিত্তিক অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) কার্যক্রম শুরু হচ্ছে। ভোলা সদরের ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকায় গতকাল শুক্রবার সকালে দেশের ৩৯তম সরকারি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকায় ভেদুরিয়া-চরফ্যাশন সড়কের পাশে ২০৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৫০ কোটি টাকা। তিনি বলেন, ভোলার পাশেই পায়রা সমুদ্রবন্দর। ভোলার শিল্পকারখানা থেকে উৎপাদিত পণ্য দেশ-বিদেশে সহজেই পৌঁছানো যাবে। কয়েক বছরের মধ্যে ভোলা হবে দেশের অন্যতম সমৃদ্ধিশালী জেলা।
মন্ত্রী বলেন, গ্যাস দিয়ে ভোলায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইতিমধ্যে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া হচ্ছে। ভোলা থেকে বরিশালে সড়ক যোগাযোগের জন্য তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ করা হবে।