ভোলায় চিকিৎসকের ২০০ পদের ১৪৬টিই শূন্য
চিকিৎসক, সেবিকা, অ্যাম্বুলেন্স ও রোগ পরীক্ষার যন্ত্রপাতির তীব্র সংকট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ভোলার ৭৪টি ছোট-বড় হাসপাতাল। এসব হাসপাতালে চিকিৎসকের ২০০ পদের মধ্যে ১৪৬টিই শূন্য। পুরো জেলায় একজনও হূদেরাগ বিশেষজ্ঞ নেই। এ ছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। গত বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভোলা শাখার নেতারা সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। তাঁরা এ সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিএমএর নেতারা বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসককে অজপাড়াগাঁয়ে বদলি করা হচ্ছে। অথচ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সেদিকে কর্তৃপক্ষের খেয়াল নেই। রাতে এ জেলার কেউ হূদেরাগে আক্রান্ত হলে তার মৃত্যু হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ পুরো জেলায় একজনও হূদেরাগ বিশেষজ্ঞ নেই। নেতারা বলেন, এ অবস্থায় এখানে অন্তত একজন হূদেরাগ বিশেষজ্ঞ দরকার।সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। যেগুলো আছে, এর বেশির ভাগই নষ্ট। নেই জেনারেটর। নেতারা পরীক্ষার যন্ত্র সংস্কারসহ নতুন যন্ত্র স্থাপনের দাবি জানান। ভোলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৭৪টি হাসপাতালে বর্তমানে ২০০ চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে মাত্র ৫৪টি পদে চিকিৎসক আছেন। বাকি ১৪৬টিই শূন্য।ভোলা সদর হাসপাতালে ১২টি কনসালট্যান্টসহ চিকিৎসকের মোট ২২টি পদ আছে। এর মধ্যে সাতটি কনসালট্যান্ট ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার একটিসহ ১২টি পদই শূন্য। একইভাবে সিভিল সার্জন কার্যালয়ে তিনটির মধ্যে একটি, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটির মধ্যে একটি, বক্ষব্যাধি ক্লিনিকে দুটির মধ্যে একটি, সদর উপজেলার ১৩ ইউনিয়নে ১৩টির মধ্যে পাঁচটি, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টির মধ্যে ১৭টি, একই উপজেলার নয় ইউনিয়নে নয়টির মধ্যে সাতটি, দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টির মধ্যে ১৯টি, একই উপজেলার নয় ইউনিয়নে নয়টির মধ্যে সাতটি, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়টির মধ্যে আটটি, একই উপজেলার পাঁচ ইউনিয়নে পাঁচটির মধ্যে তিনটি, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যার) ২১টির মধ্যে ১৭টি, একই উপজেলার নয় ইউনিয়নে নয়টির মধ্যে আটটি, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যার) ২১টির মধ্যে ১৫টি, একই উপজেলার ২০ ইউনিয়নে ১৪টির মধ্যে ১০টি, চরফ্যাশন দক্ষিণ আইচা হাসপাতালে পাঁচটির মধ্যে তিনটি এবং খায়ের হাট হাসপাতালে দুটি পদের মধ্যে দুটিই শূন্য রয়েছে। এ ছাড়া এসব হাসপাতালে সেবক-সেবিকার অসংখ্য পদ শূন্য রয়েছে।বিএমএ ভোলা শাখার সভাপতি ও ভোলা সিভিল সার্জন শাহ আলম শরীফ বলেন, তাঁরা কয়েকজন চিকিৎসককে ভোলায় আনার চেষ্টা করছেন।