ভোলায় ছয় জেলে গুলিবিদ্ধ, জলদস্যুর চোখ উৎপাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জলদস্যু ও জেলেদের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ সময় জেলেরা এক জলদস্যুকে গণপিটুনি দিয়ে চোখ উৎপাটন করেছে। স্থানীয় একাধিক ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে জলদস্যু সালাউদ্দিন বাহিনীর সদস্যরা উপজেলার হাকিমউদ্দিন মাছঘাটে হামলা চালায়। জেলেরা তাদের ঘিরে ফেললে জলদস্যুরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় ছয়জন জেলে গুলিবিদ্ধ হন। জেলেরা জহিরুল ইসলাম (৩৫) নামের এক জলদস্যুকে আটক করে গণপিটুনি ও তাঁর চোখ উৎপাটন করেন।ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরীফ আহমেদ বলেন, জলদস্যুর বাঁ চোখ উৎপাটন করা হয়েছে। অন্য চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।