প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা খালপাড় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কয়েক শ ব্যবসায়ী ও শ্রমিক গত সোমবার ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।বিক্ষোভের পর বেলা একটার দিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়কের বিভিন্ন স্থানে গর্ত করে অভিযোগের সত্যতা আছে কি না খুঁজে দেখেন।ঠিকাদার কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি খালপাড় সড়কের একজন ব্যবসায়ী। এ সড়কে আমার লড়ি ও গাড়ি সবচেয়ে বেশি চলাচল করে। আমি কেন অনিয়ম করে সড়ক নির্মাণ করব। কিছু সুবিধাভোগী ব্যবসায়ী তাদের ঘরের সিঁড়ি পর্যন্ত পাকা করে দেওয়ার আবদার করে। আমি সেই আবদার না রাখায় আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছে।’ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘সড়ক নির্মাণে ঠিকাদার কিছু অনিয়ম করছেন। তবে আমরা পরিপূর্ণ কাজ আদায় করে নেব। কোনো ফাঁকি দিতে পারবেন না।’