ভোলায় দেড় মাসে ১৪ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দেড় মাসে ভোলা সদর হাসপাতালে আট শতাধিক শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১৪টি শিশু। গতকাল মঙ্গলবার ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর প্রচণ্ড ভিড়। প্রতিদিন ১৫-২০টি শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বলে কর্তব্যরত কর্মকর্তারা জানান। তাঁরা বলেন, আজও (মঙ্গলবার) ১৮টি শিশু ভর্তি হয়েছে। সোম ও রোববারে ভর্তি হয়েছে ৩৭টি শিশু। হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তুলনামূলক কম অসুস্থদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্রটি জানায়, দেড় মাসে ১৪টি শিশু মারা গেছে। জানুয়ারি মাসে মারা গেছে আটটি শিশু। জেলা সিভিল সার্জন শাহ আলম শরীফ জানান, তীব্র শীতে রোটা ভাইরাসজনিত কারণে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।