ভোলায় ধরা পড়া কচ্ছপ অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের সাহমাদার গ্রামের মো. ইউসুফ গতকাল মঙ্গলবার দুপুরে দুই হাজার টাকা দিয়ে একটি কচ্ছপ কেনেন। পরে এটি বিক্রি করতে তিনি ভোলার বাজারে তোলেন। কচ্ছপটি ইলিশার চডার মাথা এলাকার জেলে মো. লিটনের (৪৫) ইলিশ জালে ধরা পড়ে।বন বিভাগের সদর উপজেলার রেঞ্জার আবদুল কাদিরের ভাষ্য, দুপুর ১২টার দিকে তাঁরা খবর পেয়ে কচ্ছপটি জব্দ করে নিয়ে যান এবং বিকেল পৌনে পাঁচটায় মাঝ মেঘনায় অবমুক্ত করেন। বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান জানান, এ ধরনের কচ্ছপ সাধারণত সমুদ্রের লোনা পানিতে বসবাস করে। তবে মাঝেমধ্যে সমুদ্র লাগোয়া নদীতে উঠে আসে।