প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ গ্রহণ বন্ধের দাবিতে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী ভোলা-চট্টগ্রাম পথে চলাচলকারী যানবাহনের চালক ও মালিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
যানবাহন চালক ও মালিকেরা জানান, এই পথে দুটি ফেরিতে প্রতিদিন শতাধিক বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন পার হচ্ছে। বিগত সময়ে তাঁরা এ ফেরি দুটির মাস্টার, লাইনম্যানসহ কর্মচারীদের ভাড়ার অতিরিক্ত ২০০ টাকা ঘুষ দিয়েছেন। সামনে ঈদ, এ কারণে মাস্টার আরও ২০০ টাকা বেশি ঘুষ দাবি করছেন।
বিআইডব্লিউটিসির ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) নুরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘ঘুষ গ্রহণের অভিযোগে কিষানি ফেরির মাস্টার মফিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছি।’
মফিজুল ইসলাম দাবি করেন, তিনি কোনো ঘুষ নেননি। বাড়তি টাকাও চাননি। তাঁর নাম ভাঙিয়ে লাইনম্যান ও লস্করেরা টাকা নিচ্ছেন।