ভোলায় পানের বরজের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতের কারণে ভোলার বেশির ভাগ পানের বরজ নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল জানান, ভোলায় এবার বেশি শীত পড়েছে। কিন্তু চাষিরা পানের বরজে পর্যাপ্ত বেড়া ও ছাউনি ব্যবহার করেননি।তা ছাড়া বরজের মাটি শুষ্ক থাকায় পান ঝরে পড়ছে ও লতা শুকিয়ে যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই হাজার হেক্টর জমিতে ৯৮ হাজার ৮০০টি বরজ রয়েছে। শীতের কারণে বেশির ভাগ পান নষ্ট হয়ে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বকুলতলা পান হাটে আগে যেখানে ১০ হাজার বিড়া (এক বিড়ায় ৮০টি পান) পান উঠত, সেখানে এখন ৪০০-৫০০ বিড়া পান উঠছে। দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নে চর গুমানী গ্রামের মো. ইউনুস জানান, তিনি ২০ শতাংশ জমিতে পান চাষ করেছেন। শীতে তাঁর প্রায় ২৫ হাজার টাকার পান ঝরে গেছে। লতা শুকিয়ে এখন পানগাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে।