ভোলায় বাঘ পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বাঁধ এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনতা একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলিয়া নদীর বাঁধসংলগ্ন ডাক্তারবাড়ির বাগানে গত শুক্রবার সকালে দুটি মেছো বাঘ দেখতে পায় এলাকাবাসী। সন্ধ্যা সাতটার দিকে একটি বাঘকে পাশের ধানখেত থেকে ধরে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু লোক। পরে তারা মৃত বাঘটি স্কুলবাড়ি এলাকার একটি গাছে ঝুলিয়ে রাখে। অন্য বাঘটিকে ধরার জন্য গতকাল শনিবার তারা খোঁজাখুঁজি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গতকাল বিকেলে বলেন, ‘আমি বন বিভাগের লোকজনকে শুক্রবার রাতেই খবর দিয়েছি।’