ভোলায় বিএনপি-সমর্থিত দুই প্রার্থীর বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দুটি উপজেলায় বিএনপি-সমর্থিত দুই প্রার্থী নির্বাচনে ভোট বর্জন করেছেন। কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া, বিএনপির অফিস ভাঙচুর—এসব অনিয়মের অভিযোগে তাঁরা ভোট বর্জন করেন।

বিএনপি-সমর্থিত দুই প্রার্থী হলেন শামসুদ্দিন চৌধুরী ও মুন্সি জহুরুল ইসলাম।

সকাল সাড়ে ১০টায় মনপুরা উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুদ্দিন চৌধুরী নির্বাচন বর্জন করেছেন। বেলা সাড়ে ১১টায় দৌলতখান উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী মুন্সি জহুরুল ইসলাম একই ঘোষণা দেন।