ভোলায় বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ডিজেলচালিত ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি সরিয়ে নেওয়ার প্রতিবাদে ভোলাবাসী শহরে বিক্ষোভ দেখিয়েছে এবং বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় এ ঘটনার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, বিদ্যুৎ উৎপাদন করার ইঞ্জিন দুটি ভোলা থেকে মনপুরা ও হাতিয়ায় সরিয়ে নেওয়ার জন্য একটি দল গতকাল ভোলায় আসে। লোকজন এ খবর জানতে পেরে সকাল ১০টার দিকে মিছিল বের করে। ভোলা ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, ভোলার ডিজেলচালিত ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মধ্যে ২ মেগাওয়াটের দুটি ইঞ্জিন ভালো আছে। ওই ২ মেগাওয়াটের ১ মেগাওয়াট ইঞ্জিন গত ২০ ডিসেম্বর নোয়াখালীর হাতিয়া উপজেলায় এবং ৫ জানুয়ারি বাকি ১ মেগাওয়াট ইঞ্জিন মনপুরা উপজেলায় স্থানান্তরের আদেশ দেওয়া হয়। গতকাল একটি দল ভোলা কালীনাথ বাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে এলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে হামলা চালায়।