ভোলায় বিজেপির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-১ (সদর) আসনের সাংসদ আন্দালিব রহমান পার্থসহ ১৮ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলা শাখা গতকাল শনিবার ভোলা সদর রোডে মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে আধা ঘণ্টা মানববন্ধন শেষে কয়েক শ নেতা-কর্মী একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে জোটের সব নেতা-কর্মীকে মুক্তি এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করে তাঁর পরিবারের কাছে তুলে দিতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিজেপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি গোলাম হোসেন, যুব পার্টির সভাপতি নাজিমউদ্দিন প্রমুখ।