ভোলায় মা-মেয়ের শ্লীলতাহানি মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনের আগের রাতে লালমোহন উপজেলায় মা-মেয়ের শ্লীলতাহানি মামলার দুই আসামিকে পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া দুই আসামি সোহাগ ও সাইফুল স্থানীয় যুবলীগের কর্মী। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে তাঁদের ভোলার লালমোহন থানায় নিয়ে আসা হয়। মামলার প্রধান আসামি সিরাজ মৃধাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লালমোহন থানার পুলিশ বলেছে, তারা সিরাজ মৃধাকে ধরতে ওই এলাকা চষে বেড়াচ্ছে।২৩ এপ্রিল গভীর রাতে সিরাজ মৃধার নেতৃত্বে ৮-১০ জন লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গোদাখালী গ্রামের এক জেলে পরিবারের মা-মেয়ের শ্লীলতাহানি করে। এরপর ২৫ এপ্রিল নবনির্বাচিত সাংসদ নূরনবী চৌধুরী ওই বাড়িতে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দেন। তারপর ওই রাতে জেলে পরিবারটির পক্ষ থেকে স্থানীয় যুবলীগের কর্মী সিরাজ মৃধা, সোহাগ, সাইফুল ও আবদুল্লাহ এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করা হয়।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, বাকি আসামিদেরও ধরার চেষ্টা করছেন তাঁরা।