ভোলায় মা-শিশুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় অবেদন-বিদের (অ্যানেসথেসিস্ট) অস্ত্রোপচারে মা ও শিশু মৃত্যুর ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় তিনজনকে আসামি করে ভোলা সদর থানায় একটি মামলা করা হয়েছে। আসামিরা হলেন: অবেদনবিদ সুনিল চন্দ্র দাস, ক্লিনিকের ব্যবস্থাপক নাজমা বেগম ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা ডাক্তার, নার্স ও ক্লিনিকের মালিকসহ তিনজনকে আসামি করা হয়েছে। ওই মামলার আসামি ও ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত গাইনি ওয়ার্ড ইনচার্জ স্টাফ নার্স নাজমা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং ক্লিনিকের কাগজপত্র জব্দ করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। গত বুধবার রাতের এ ঘটনায় গত শুক্রবার রাতে ‘অবহেলা ও অপরাধজনক কার্যধারা নবজাতক শিশু ও মায়ের মৃত্যু ঘটনার অপরাধে’ এ মামলা দায়ের করা হয়েছে বলে ভোলা পুলিশ জানায়। ভোলা সদর থানার ওসি মো. মোবাশ্বের আলী বলেন, ‘আমরা গ্রিনস্পট মেডিকেল সার্ভিস সেন্টার ও ভোলা নার্সিং হোমে অভিযান চালিয়ে আসামি নাজমা বেগমকে গ্রেপ্তার করেছি। ক্লিনিকের সব কাগজপত্র জব্দ করা হয়েছে।’