ভোলায় মাছের উৎপাদন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ছে। তবে জলদস্যুর উৎপাত বন্ধ, অবৈধ জাল কেনা-বেচা, জাটকা নিধন বন্ধসহ জেলে এবং মৎস্যচাষিদের সমস্যা দূর করলে মাছের উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব। ২ জুলাই শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে নানা অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা, জেলে, মৎস্যচাষিসহ জনপ্রতিনিরা এসব কথা বলেন। গত শনিবার জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানান, ভোলায় ২০০৯ সালে মোট ৮৭ হাজার ৯৫৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে ইলিশ ৫৬ হাজার ৯১১ মেট্রিক টন। ২০১০ সালে এক লাখ ছয় হাজার ৩৩০ মেট্রিক টন, ২০১১ সালে এক লাখ ১৭ হাজার ৯৫৫ মেট্রিক টন ও ২০১২ সালে এক লাখ ৩২ হাজার ১৪৫ মেট্রিক টন উৎপাদন হয়েছে।