ভোলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসনাইন হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ভোলা সদর রোডে হাসনাইনের বন্ধুমহল মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন। এরপর তাঁরা ভোলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম, ছাত্রদলের নেতা খন্দকার আল-আমিন, ছাত্রলীগের নেতা আবিদুল আলম প্রমুখ।