প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় দরপত্র দাখিলে বাধা ও জেলা ছাত্রলীগের সভাপতিসহ এক ঠিকাদারকে পিটিয়ে জখম করার অভিযোগে যুবলীগের আটজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান হালিমা এন্টারপ্রাইজের প্রতিনিধি আরিফুল আলম গত বুধবার ভোলার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি ভোলা পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আট গ্রুপের পাঁচ কোটি টাকার কাজের দরপত্র দাখিলের শেষ দিনে যুবলীগের নেতারা দরপত্র দাখিলে বাধা দেন। বাধা উপেক্ষা করে দরপত্র দাখিল করলে যুবলীগের নেতা-কর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম ও তাঁর ছোট ভাই ঠিকাদার আরিফুল আলমকে পিটিয়ে জখম করেন। এ সময় আবিদুলের মোটরসাইকেল ভাঙচুরসহ তাঁর পকেটের টাকা ও সোনার চেইন ছিনতাই করেন।মনসুর আলম দাবি করেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।