ভোলায় রেঞ্জ কর্মকর্তা প্রত্যাহার, বিট কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চর জহিরুদ্দিন ও চর নাসরিনে বনের গাছ উজাড়ে বনদস্যুদের সহায়তার অভিযোগে দৌলতখানের রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীকে রোববার প্রত্যাহার ও চর জহিরুদ্দিনের বিট কর্মকর্তা আবদুল হামিদকে সপ্তাহ খানেক আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় বন সংরক্ষক জাফরুল হাসান ভোলার বনাঞ্চল পরিদর্শনের পর উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান এ সিদ্ধান্ত নেন। ওই দুই কর্মকর্তা গত কয়েক বছর তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, চর নাসরিনসহ কয়েকটি বনের বহু গাছ উজাড়ে বনদস্যুদের সহায়তা করেছেন বলে অভিযোগ আছে।