ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ৬০০ পরিবারকে গতকাল সোমবার বিকেলে শুকনা খাবার (তিন কেজি চিড়া- গুড়) দিয়েছে প্রথম আলো ট্রাস্ট ফান্ড। ত্রাণ বিতরণে সহায়তা করেছেন ভোলা বন্ধুসভার সদস্যরা।ত্রাণ বিতরণের সময় ইউনিয়নের সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জিটিভির সাংবাদিক হেলাল উদ্দিন, ভোলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও বন্ধুসভার সহসভাপতি খাদিজা স্বপ্না, বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, মাইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, দপ্তর সম্পাদক মুসা কালিমুল্যাহ, সাহিত্য সম্পাদক মো. মানসুর, পরিবেশবিষয়ক সম্পাদক নুরুল আলম, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য আসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্গত মানুষে মধ্যে শুকনা খাবার বিতরণকালে বালিয়াকান্দি গ্রামের ৬০ বছরের নুরুল ইসলাম বলেন, ‘সাত দিন বান ছুডি পানি ঘরের মাইদ্যে, চেয়ারম্যান-মেম্বার কই, আর চিরা-গুর দেয় কারা! চিরা-গুর পাওনের লাই হানি হাতরাই আই পরছি, আল্লাহ আমনেগো বালা করব।’ আবুল কাশেম বিশ্বাস (৫৬) বলেন, ‘আমরা ডুবি মরি থাইকলেও কেউ দেইখতো আয়্যোনো, রাইনতাম পারি না, চুলা নাই, না খাই থাহি, চিরাগুন দিছেন, রাইত রাইত চাবাইতাম হারুম।’