ভোলায় সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে একই স্থানে সভা আয়োজন করাকে কেন্দ্র করে গত শনিবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম অভিযোগ করেন, শনিবার বিকেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের সমর্থকেরা বাপ্তা ইউনিয়ন পরিষদের সামনে কর্মীসভা আয়োজন করে। একই স্থানে বিএনপি সমর্থিত প্রার্থী পথসভা আয়োজন করে। বিএনপির সভাস্থল থেকে তাদের কর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যান।
এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ১২ জন আহত হন। জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম গুলি ছোঁড়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের লোকজনের হামলায় তাঁদের ২৫ জন কর্মী আহত হন।