ভোলায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে চারজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গতকাল রোববার মামলা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে গতকাল রোববার ভোলায় মানববন্ধন করা হয়।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, সাংবাদিক নাসির লিটন আট ব্যক্তির নাম উল্লেখ করে শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামি হলেন: দৌলতখান উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্যাহ রতন।এদিকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ভোলা প্রেসক্লাব, পাঠক সংগঠন ও হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি অব্যাহত রয়েছে।