ভোলায় সাপের কামড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত মুছাকান্দি গ্রামে গত শনিবার রাতে সাপের কামড়ে তোফায়েল আহমেদ (৩৮) নামের এক মুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। সাত দিন ধরে ওই এলাকার পানিবন্দী লোকজন সাপের আতঙ্কে আছে।গত সোমবার বেলা ১১টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায় মানুষের ভিড়। তোফায়েলের ভাই নজরুল ইসলাম (৪৫) বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে তোফায়েল ঘরের চালে শোবার ব্যবস্থা করতে আসবাব সরাচ্ছিলেন। ওই সময় কাঠের গাদা থেকে বেরিয়ে একটি বিষধর সাপ তাঁর ডান হাতে কামড় দিয়ে ধরে রাখে। বিষ ছাড়াতে তাঁর ভাইকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে। তিনি ঝাড়-ফুঁক দিয়ে বলেন, বিষ নেমে গেছে। কিন্তু সেখান থেকে বাসায় নিয়ে আসার পথে তাঁর ভাই ‘বুক জ্বইল্যা যায়, বুক জ্বইল্যা যায়’ বলে চিৎকার করেন। এর পর দেখানো হয় এলাকার আরেক ওঝাকে। তিনিই জানান, তোফায়েলের মৃত্যু হয়েছে। পরে তোফায়েলকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।