প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর প্রভাবে ভোলায় গতকাল বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ভোলায় ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা অনেক নৌকা নিরাপদ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ৯২টি মেডিকেল দল ও নয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও মেডিকেল দলের সদস্যরা দফায় দফায় সভা করছেন। লোকজনকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া সরকারি ও আধা সরকারি সব দপ্তরের ছুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।