ভোলায় সিরাজ বাহিনীর তাণ্ডব চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার চরানন্দ পার্ট-৩ গ্রামে সিরাজুল ইসলাম বাইন্যা ওরফে হাজি সিরাজ বাহিনীর সন্ত্রাসীরা গত রোববার রাতেও ২০টি বাড়ি ভাঙচুর ও ৩০টি ঘরে লুটপাট করেছে। সন্ত্রাসীদের হুমকিতে গতকাল সোমবার গ্রামের ২০টি পরিবার অন্যত্র চলে গেছে।পূর্ব ইলিশার চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, চরের এক হাজার ৪৮৫ একর সরকারি জমির মধ্যে ১৯৫৯-৬০ সালে ৬১৪ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। বাকি জমি এখনো সরকারের। কিন্তু আবু তাহের পক্ষ ডিক্রিবলে জোর করে ওই জমি ভোগ-দখল করছে। এখন পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের হাজি সিরাজ চরানন্দ পার্ট-৩ মৌজাকে দক্ষিণ রাজাপুর দাবি করে এলাকায় ঘরবাড়ি ভাঙচুর, নারী নির্যাতন ও লুটপাট চালাচ্ছে। রোববার রাতেও সিরাজ বাহিনীর সন্ত্রাসীরা চরানন্দ গ্রামে তাণ্ডব চালিয়েছে। নারীদের শ্লীলতাহানি করছে। গত চার-পাঁচ দিন ভূমিহীনদের ৮৫টি ঘর ভাঙচুর ও প্রতিটি ঘরে লুটপাট চালিয়েছে। প্রতিটি ঘর এখন পুরুষশূন্য, কিন্তু পুলিশ কিছুই বলছে না।চরের জোতদার আবু তাহের জানান, ডিক্রিবলে ওই জমির মালিক তিনি। পুলিশের আশ্রয়ে সিরাজ বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এ ঘটনায় মামলা করা হলেও পুলিশ আসামি ধরছে না।ভোলার পুলিশ সুপার মো. বশির আহাম্মেদ বলেন, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেখানে পুলিশ নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, পুলিশ বাহিনীকে সার্বক্ষণিক চরানন্দে থাকতে বলা হয়েছে। সমস্যা সমাধানে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।সিরাজুল ইসলাম বাইন্যা ওরফে হাজি সিরাজ গতকালও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে জানান, ওই জমি তাঁদের। আবু তাহের ভূমিহীনদের জোর করে সেখানে বসিয়েছে।