ভোলায় সড়কের জমি দখল করে উঠছে ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজার এলাকায় ভোলা-ভেলুমিয়া সড়কের জায়গা দখল করে দোতলা ভবন তুলছেন রজ্জব আলী কারিগর নামে স্থানীয় একজন প্রভাবশালী। ভবন নির্মাণের জন্য তিনি নির্মাণসামগ্রী রাস্তার ওপরে রাখায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভোলার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম জানান, খবর পেয়ে একজন জরিপকারীকে সেখানে পাঠানো হয়েছিল। রজ্জব আলী সেখানে প্রস্থে রাস্তার তিন-চার হাত জায়গা দখল করে ভবন তুলছেন। তাঁকে সড়কের জমি ছেড়ে দেওয়ার জন্য বুধবার নোটিশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রজ্জব আলী দাবি করেন, ‘আমি কারও জমি দখল করিনি। এ জমি আমার।’