ভোলায় ১১ জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাগর মোহনা থেকে ১১ জন জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নয়টি দেশীয় অস্ত্র ও একটি ট্রলার জব্দ করা হয়।
আজ সোমবার সকাল আটটার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এই অভিযান চালান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণাঞ্চল কোস্টগার্ডের পেটি অফিসার (ক্যাম্প প্রধান) কালিমুল্লাহ বলেন, আটক হওয়া ১১ জলদস্যুকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।