ভোলায় ২০০ লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় ধনিয়া ইউনিয়নে বাঁধের ওপর এক কৃষকের প্রায় ২০০ লাউগাছ গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলেছে।ক্ষতিগ্রস্ত কৃষক হজরত আলী (৪৯) বলেন, ওই বাঁধের পাশে লাউ-কুমড়ার চাষ করে তিনি সংসার চালাচ্ছিলেন। এ বছর বাঁধে দুই শতাধিক লাউগাছ লাগিয়েছেন। গাছে লাউ এসেছিল। এতে তাঁর ৯০ হাজার টাকা খরচ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দৃর্বৃত্তরা সব গাছ গোড়া থেকে কেটে ফেলে। সরেজমিন দেখা গেছে, গোড়া কেটে ফেলায় গাছগুলো শুকিয়ে গেছে।হজরত আলী বলেন, এ ঘটনার সঙ্গে যিনি সম্পৃক্ত, তিনি প্রভাবশালী। বাঁধের যেখানে তিনি চাষ করেন, সেই জমি ওই প্রভাবশালী ব্যক্তি দখলের জন্য একাধিকবার তাঁকে চাপ দিয়েছেন। ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন বলেন, ‘আমরা প্রকৃত অপরাধীকে খুঁজে শাস্তির ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছি।’