ভোলায় ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংস ঘটনার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে গঠিত কমিশন গতকাল রোববার থেকে ভোলা জেলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ ও সাক্ষ্য নেওয়া শুরু করেছে। আরও দুই দিন এই কাজ অব্যাহত থাকবে। কমিশনের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অপর সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন ও পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম। ভোলা সার্কিট হাউস মিলনায়তনে গতকাল সকাল ১০টায় সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঘটনার বর্ণনা দেন। কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, প্রথম দিনে ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সার্কিট হাউসে ডাকা হয়েছিল। পরে কমিশনের সদস্যরা খাসেরহাট গ্রামসহ চারটি গ্রাম পরিদর্শন করেন।