সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ভোলায় ভ্রাম্যমাণ আদালত গত শুক্র, শনি ও রোববার ৯০ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এ সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে আট লাখ ৮১ হাজার মিটার জাল, ১১টি মাছ ধরা ট্রলার ও ১২৪ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত রোববার রাতে চাঁদপুরে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। একই রাতে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ২৪ জন জেলেকে আটক ও মাছ ধরার নয়টি নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের আঞ্চলিক কমান্ডার সেলিম রেজা জানান, তাঁরা ভোলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত কয়েক দিনে চার লাখ ৩০ হাজার মিটার জাল ও ৮৩ মণ ইলিশ জব্দ করেছেন। শুক্র, শনি ও রোববার ভোলা মৎস বিভাগ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার লাখ ৫১ হাজার মিটার জাল, ৩৭ মণ ইলিশ, চারটি ট্রলার ও সাতটি নৌকা জব্দ করেছে। এ সময় ইলিশ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৯০ জন জেলেকে কারাদণ্ড দেন। চাঁদপুরের হরিণাঘাট এলাকায় অভিযান চালানো সময় একদল জেলে নৌ-পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। এতে হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির কনেস্টবল মো. সাইদ (৩৫) আহত হন। সহকারী পুলিশ সুপার মো. হাসান মোস্তফা জানান, রোববার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই চাঁদপুর থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ওই স্থানসহ তিনটি স্থানে অভিযান চালান। এ সময় তাঁরা নয়টি নৌকা, বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ২৪ জন জেলেকে আটক করেছেন। আটক হওয়া জেলেদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রামে। আমতলীতে ১৫ জেলেকে জরিমানা
ভোলায় ৯০ জেলের দণ্ড চাঁদপুরে আটক ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, পায়রা নদীতে ইলিশ শিকারের জন্য জাল পাতায় আমতলীতে ভ্রাম্যমাণ আদালত ১৫ জন জেলেকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন। গত রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য বিভাগ ও আমতলী থানার পুলিশ তাঁদের আটক করে। এ সময় আট হাজার মিটার জাল জব্দ করা হয়।