ভোল্টেজ ওঠানামা করায় অর্ধশত টিভি-ফ্রিজ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দুটি এলাকায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করায় গত রোববার প্রায় অর্ধশত টেলিভিশন ও ফ্রিজ বিকল হয়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গত রোববার বেলা ১১টায় গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলম চৌধুরীপাড়া ও কছিমদ্দিন সরদারপাড়ায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করতে থাকে।ক্ষতিগ্রস্ত আবজাল হোসেন বলেন, একাধিকবার ভোল্টেজ ওঠানামা করায় আমাদের টেলিভিশনসহ দুই গ্রামের ৪০টি টেলিভিশন ও আটটি ফ্রিজ পুড়ে বিকল হয়ে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী গোলাম মো. মহসীন জানান, পরিমাণ ও ক্ষতির ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।