ভোয়ার সাংবাদিক জিয়াউর রহমান অবসর নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে সম্প্রতি অবসর নিয়েছেন ভয়েস অব আমেরিকার (ভিওএ) সিনিয়র এডিটর সৈয়দ জিয়াউর রহমান।প্রবীণ এই সাংবাদিকের বিদায় উপলক্ষে ভয়েস অব আমেরিকার বাংলা সম্প্রচার বিভাগ ওয়াশিংটনে আড়ম্বরপূর্ণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভয়েস অব আমেরিকার পরিচালক ড্যানফোর্থ অস্টিন তাঁকে ‘ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেন। এ সময় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ব্রায়ান আর্মস্টেডও উপস্থিত ছিলেন।জিয়াউর রহমান ১৯৫৫ সালে সংবাদপত্রে সাংবাদিকতার মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা করেন। তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করার পর যোগ দেন ভোয়ায়। সাংবাদিকতায় অবদানের জন্য ‘সুপিরিয়র অনার অ্যাওয়ার্ড’সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। বিজ্ঞপ্তি।