ভ্যাট আইন যেমন আছে তেমন রাখুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

ভ্যাট আইন নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১২ সালে সবার সঙ্গে আলোচনা করে এ আইন করা হয়েছিল। অনেকে সেটা ভুলে গেছেন। ব্যবসায়ীরা এটাতে সাড়া দিচ্ছেন না। আগামী দুই বছর ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না করে এখন যেমন আছে, তেমন রাখার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তিনি পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে বাজেট আলোচনার মূল বিষয়গুলো (আবগারি শুল্ক, ভ্যাট আইন, খাদ্য আমদানি শুল্ক) নিয়ে পরামর্শ দেন।

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের পক্ষে ছিলেন অর্থমন্ত্রী। সব পণ্য বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট ধরেই ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ব্যবসায়ী, সাংসদ, মন্ত্রীদের বিরোধিতা ও সমালোচনার মুখে এমন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

 আরও পড়ুন...