প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পদ্মা সেতু যদি চাই, ভ্যাট ছাড়া গতি নাই’—এই স্লোগান সামনে নিয়ে ভোলায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় কাস্টম এক্সাইজ এবং ভ্যাট বিভাগ ভোলা অফিসের আয়োজনে শহরের কালিনাথ রায়ের বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ভোলা জেলা রাজস্ব কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১-এর রাজস্ব কর্মকর্তা আ ক ম আলী আসগর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ভোলা জেলা সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া সরকার ও শফিকুর রহমান।