প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাড়ে ৭ শতাংশ ধার্য করা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে রাজশাহী নগরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ‘নো ভ্যাট অন এডুকেশন’ নামের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এইচ এম জুয়েল খান। বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সরকার ভ্যাট আরোপ করে শিক্ষাকে আলু, পটোল, পেঁয়াজের মতো পণ্য করেছে।