ভ্যাট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভ্যাট ন্যায্যতা নিশ্চিত কর, আর্থিক বৈষম্য দূর কর’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা শাখা শিক্ষা, স্বাস্থ্যসহ সাধারণ নাগরিকের মৌলিক সেবা খাতের সব ধরনের ভ্যাট বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কাজী মজিবুর রহমান, সদস্যসচিব জিয়াউল আহসান, সাংবাদিক খালিদ আবু, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার প্রমুখ।