ভ্যান উল্টে আহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফইল্ল্যাতলী এলাকার বন্দর টোল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শিল্প পুলিশের একটি ভ্যান উল্টে ১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শিল্প পুলিশের সহকারী পরিচালক সোহেল রানা প্রথম আলোকে বলেন, রাঙামাটির বেতবুনিয়ায় বার্ষিক প্রশিক্ষণ শেষে পুলিশ ভ্যানে করে ইপিজেড এলাকায় শিল্প পুলিশ লাইনে ফিরছিলেন তাঁরা। ফইল্ল্যাতলী এলাকায় টোল সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়িতে থাকা তিনজন সহকারী উপপরিদর্শক, দুজন চালক ও নয়জন কনস্টেবল আহত হন।